Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেশে ফিরল ভারতে পাচার হওয়া ২০ কিশোর-কিশোরী

কামরুজ্জামান বিশ্বাস জানান, দালালদের প্রলোভনে পড়ে এরা পাসপোর্ট ছাড়াই বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১১:০৩ পিএম

কাজের প্রলোভনে দালালদের মাধ্যমে ভারতে পাচারের শিকার হয়েছিল- এমন ২০ বাংলাদেশি কিশোর-কিশোরীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বেনাপোল দিয়ে চেকপোস্ট ইমিগ্রেশনের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। এদের মধ্যে ১৭ জন কিশোরী ও তিনজন কিশোর।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে এসব পাচার হওয়া কিশোর-কিশোরীদের হস্তান্তর করা হয়। 

২০ কিশোর-কিশোরী বিভিন্ন মেয়াদে (৬ মাস-১ বছর) কারাভোগ শেষে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল হয়ে দেশে ফিরেছে।

এসময় উপস্থিত ছিলেন ভারতের কলকাতার বাংলাদেশস্থ উপ হাইকমিশনের পরিচালক বিদোষ চন্দ্র বর্মন, শার্শার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহানসহ বিজিবি, পুলিশ ও দুইদেশের মানবাধিকার সংস্থার কর্মকর্তারা।

বিদোষ চন্দ্র বর্মন জানান, এ কিশোর-কিশোরীরা বিভিন্ন সময়ে ভারতে পাচারের শিকার হয়। পরে দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও অনেক এনজিও সংস্থার যোগাযোগের মাধ্যমে মঙ্গলবার তাদের দেশে ফেরত আনা হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, দালালদের প্রলোভনে পড়ে এরা পাসপোর্ট ছাড়াই বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়। এরপর ভারতের পুলিশের কাছে তারা আটক হয়ে আদালতের মাধ্যেমে বিভিন্ন শেল্টার হোমে ছিল। আজ তাদের হস্তান্তর করেন ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

   

About

Popular Links

x