Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পররাষ্ট্রমন্ত্রী: মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারে

ওআইসির সদস্য রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধভাবে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৪ মে ২০২৪, ০১:৪৪ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘‘মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’’

তিনি ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৫তম শীর্ষ সম্মেলনের প্রাক-প্রস্তুতিমূলক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সভার সাইডলাইনে শুক্রবার (৩ মে) জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী পর্যবেক্ষক রিয়াদ মনসুরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

বৈঠকে রিয়াদ মনসুর ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এবং আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান।

উক্ত বৈঠকে হাছান মাহমুদ ফিলিস্তিনের জনগণের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের অকুণ্ঠ সমর্থনের কথা অবহিত করেন। ফিলিস্তিনি সাধারণ জনগণের ওপর ইসরায়েলি আগ্রাসন স্থায়ীভাবে নিরসনের লক্ষ্যে ইসরাইলের বিরুদ্ধে ওআইসির সদস্য রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধভাবে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।

উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ সম্মেলনটির প্রাক-প্রস্তুতিমূলক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সভায় বাংলাদেশ প্র্রতিনিধি দলের নেতৃত্বে দিচ্ছেন।

   

About

Popular Links

x