Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বঙ্গোপসাগরে এমভি আবদুল্লাহ, কুতুবদিয়া পৌঁছাবে সোমবার

  • ৩৩ দিন ধরে বন্দী করে রাখা হয়েছিল
  • সোমবার রাতে কুতুবদিয়া পৌঁছাবে জাহাজটি
আপডেট : ১১ মে ২০২৪, ০৬:১৫ পিএম

সোমালি জলদস্যুর কবল থেকে মুক্ত হওয়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ বঙ্গোপসাগরের জলসীমায় পৌঁছেছে। সোমবার এটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করবে।

কেএসআরএম এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী মেহেরুল করিম বলেন, ‘‘সোমবার রাতে এমভি আবদুল্লাহ কক্সবাজারের কুতুবদিয়া পৌঁছানোর কথা রয়েছে। এরপর জাহাজের নাবিকদের তীরে নিয়ে আসা হবে। এখনও বাকি প্রোগ্রাম ঠিক করা হয়নি।’’

শনিবার (১১ মে) সকালে জাহাজটি বঙ্গোপসাগরের ভারতের জলসীমায় প্রবেশ করে বলে জানান এমভি আবদুল্লাহর একাধিক নাবিক। আবহাওয়া অনুকূলে থাকলে সোমবার জাহাজটি বাংলাদেশে পৌঁছাবে বলে জানান তারা। 

শনিবার দুপুর ১টা পর্যন্ত জাহাজটি সংযুক্ত আরব আমিরাত থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কুতুবদিয়া থেকে প্রায় ৭৫০ নটিক্যাল মাইল দূরে ছিল।

মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে যাওয়ার পথে এ বছরের ১২ মার্চ সোমালি জলদস্যুদের হাতে জিম্মি হয় বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ।

৩৩ দিন সোমালি জলদস্যুদের হাতে জিম্মি থাকার পর গত ১৪ এপ্রিল ২৩ নাবিকসহ মুক্তি পায় কয়লাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। এরপর ২১ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে নোঙর করে এমভি আবদুল্লাহ। সেখান থেকে ৫৬ হাজার টন চুনাপাথর বোঝাই করে ২৯ এপ্রিল জাহাজটি বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে।

এমভি আবদুল্লাহ জাহাজটির মালিক কেএসআরএম গ্রুপের এসআর শিপিং

২০১০ সালে কেএসআরএম গ্রুপের আরেক জাহাজ এমভি জাহান মনি সোমালি জলদস্যুদের হাতে জিম্মি হয়। ৯৯ দিন পর জাহাজটি মুক্তি পায়।

   

About

Popular Links

x