Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া

মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে বৃষ্টিপাতের প্রবণতা

আপডেট : ১৪ জুন ২০২৪, ০৮:৪০ পিএম

দু’দিন বাদে ঈদ-উল-আজহা। এখন মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে বৃষ্টিপাতের প্রবণতা। কিছু জেলায় গরমের তীব্রতাও রয়েছে। তবে ঈদের আগে ও পরে তিন দিন দেশের উত্তরপূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। রাজধানী ঢাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের বরাতে ইংরেজি সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার বলছে, ১৬ থেকে ১৮ জুন পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি এবং মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়াগায় বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের বলেন, “ঈদের দিন ঢাকার আকাশ মূলত মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর ১২টার পরে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।”

এদিকে, আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, “ঢাকায় বৃষ্টি হবে, তবে টানা বৃষ্টি হবে না বলে আমরা মনে করছি। আগামী ১৯ জুনের পরে সারা দেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।”

তবে আবহাওয়াবিদরা এও বলছেন, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগে বৃষ্টির সম্ভাবনা কম।

তারা বলছেন, মৌসুমি বায়ু আরও বেশি সক্রিয় হবে এবং বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।

   

About

Popular Links

x