ভাঙচুর-হত্যা-সংঘর্ষ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (৫ আগস্ট) দুপুরে জাতির উদ্দেশে ভাষণে এ আহ্বান জানান তিনি।
সেনাপ্রধান বলেন, “আপনাদের আমি কথা দিচ্ছি। আপনারা আশাহত হবেন না। আপনাদের যত দাবি আছে আমরা পূরণ করবো। দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনবো। আপনারা আমাকে সহযোগিতা করেন। দয়া করে ভাঙচুর, মারামারি, হত্যা, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন।”



