Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

দ্য প্রিন্টের প্রতিবেদন

ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন শেখ হাসিনা

ক্ষমতাচ্যুত হওয়ার পর নীরবতা ভেঙেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৩:১৬ পিএম

ক্ষমতাচ্যুত হওয়ার পর নীরবতা ভেঙেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার (১০ আগস্ট) আওয়ামী লীগ সমর্থকদের কাছে একটি বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট দাবি করেছে, তারা বার্তাটি দেখেছে।

সেখানে শেখ হাসিনা বলেছেন, “আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্টমার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম, তাহলে আমি ক্ষমতায় থাকতে পারতাম।”

শেখ হাসিনা নতুন অন্তর্বর্তী সরকারকে এই ধরনের বিদেশি শক্তির দ্বারা “ব্যবহৃত” না হওয়ার জন্য সতর্ক করেছেন।

২৩ মে সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠকের সূচনা বক্তব্যে শেখ হাসিনা বলেছিলেন, বাংলাদেশের ভূখণ্ডে বিদেশি একটি রাষ্ট্রকে বিমান ঘাঁটি স্থাপনের অনুমতি দিলেই ৭ জানুয়ারির নির্বাচনে তাকে (শেখ হাসিনা) নির্বিঘ্নে পুনর্নির্বাচিত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।

বার্তায় শেখ হাসিনা আরও বলেছেন, “লাশের মিছিল যাতে দেখতে না হয়, সে জন্য আমি পদত্যাগ করেছি। তারা আপনার (শিক্ষার্থী) লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল। আমি তা হতে দিইনি।”

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে দেওয়া বার্তায় শেখ হাসিনা দেশে ফিরে আসার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, “আমি শিগগির ফিরব, ইনশাআল্লাহ। পরাজয় আমার, কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ। আমি নিজেকে সরিয়ে নিয়েছি।”

   

About

Popular Links

x