Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আন্দোলনে শহিদদের স্মরণে সভা, খরচ হবে ৫ কোটি টাকা

১৪ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হবে

 

 

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫২ পিএম

গত জুলাই-আগস্ট মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের আন্দোলনে শহিদদের স্মরণে আগামী ১৪ সেপ্টেম্বর সভা অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় এ সভায় খরচ হবে ৫ কোটি টাকা। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন ড. সালেহউদ্দিন আহমেদ।

ওই অনুষ্ঠানে বিদেশি অতিথিদেরও আমন্ত্রণ জানানো হবে উল্লেখ করে তিনি বলেন, “অনুষ্ঠানে কারা অতিথি হবেন, তা ঠিক করবেন উপদেষ্টা পরিষদে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ।”

ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, “ভারত আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী। তাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়সহ বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। চলমান প্রকল্প নিয়ে কোনো সংকট নেই।”

উপদেষ্টা আরও বলেন, “বিজ্ঞান প্রযুক্তিসহ বড় প্রকল্পে দিল্লি আগ্রহ দেখিয়েছে। বিনিয়োগের ভালো জায়গা বাংলাদেশ। বিনিয়োগের জন্য ভারতকে এগিয়ে আসতে আহ্বান জানানো হচ্ছে।”

এ সময় ভারতীয় হাইকমিশনার বলেন, “ঢাকা-দিল্লি একসঙ্গে আগের মতোই কাজ করছে। ভারতের সঙ্গে চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি। বিজ্ঞান প্রযুক্তিসহ বেশ কিছু বড় প্রকল্পে কাজ করা নিয়ে আলোচনা হয়েছে। আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই ফিরে আসবে ও কাজ শুরু হবে।”

হাইকমিশনার আরও বলেন, “ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ ছাড় করার বিষয়েও সমস্যা নেই। আগের মতোই এই সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে ভারত।”

   

About

Popular Links

x