Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

এবার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন বিমান ও নৌবাহিনীর কর্মকর্তারা

এর আগে ১৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছিল

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১০:২৪ এএম

সেনাবাহিনীর পর এবার পুরো সশস্ত্র বাহিনীর সদস্যদের সারাদেশে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে বিমান বাহিনী ও নৌবাহিনীর কমিশনড অফিসাররাও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রুর সই করা প্রজ্ঞাপনে সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তা, বিশেষ করে সমপর্যায়ের ও তদূর্ধ্ব পদমর্যাদার ক্যাপ্টেন ও কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তির তারিখ থেকে শুরু করে ৬০ দিনের জন্য তারা এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি দণ্ডবিধি ১৮৯৮ এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।

নথিতে আরও বলা হয়েছে, ফৌজদারি দণ্ডবিধি ১৮৯৮ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২ ধারা অনুযায়ী সংঘটিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছিল।

   

About

Popular Links

x