Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বঙ্গোপসাগরে ধরা পড়লো ৪৬ কেজি ওজনের ‘পাখি মাছ’

মাছটির বৈজ্ঞানিক নাম সেইল ফিশ

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০৫:২৫ পিএম

বঙ্গোপসাগের ধরা পড়েছে বড় আকারের পাখি মাছ। পটুয়াখালীর কুয়াকাটার মাছের বাজারে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন পাথরঘাটার জেলে সোহেল রানা। ৪৬ কেজি ওজনের মাছটি তার জালে ধরা পড়ে। স্থানীয়ভাবে জেলেরা এটিকে পাখি মাছ বললেও এর বৈজ্ঞানিক নাম সেইল ফিশ।

বুধবার (৯ অক্টোবর) সকালে কুয়াকাটা আড়তে এই মাছটি তোলা হলে স্থানীয় মানুষরা এটি দেখতে ভিড় করেন।

সাধারণত উপকূলে এ ধরনের মাছের চাহিদা কম। তবে নিলামের মাধ্যমে এ ধরনের বড় বড় সামুদ্রিক মাছ বিক্রি করা হয়। আজ হাসান নামের এক মৎস্য ব্যবসায়ী ২০০ টাকা কেজি দরে মাছটি ৯,২০০ টাকায় কিনে নেন।

জেলে সোহেল রানা বলেন, “এই প্রজাতির মাছ এখন কম ধরা পড়ছে। মাছগুলো বেশ শক্তিশালী। আগে আরও বেশি ধরা পড়তো এই মাছ। সকালে কুয়াকাটা এই বাজারে নিলামের মাধ্যমে বিক্রি করেছি।”

কলাপাড়া উপজেলার মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন এ প্রসঙ্গে বলেন, “এই মাছটির বৈজ্ঞানিক নাম সেইল ফিশ, জেলেরা এটিকে পাখি মাছ বলে থাকেন। এই মাছগুলো গভীর সমুদ্রে থাকে। ঘন ঘন সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো উপকূলে আসে না। এ কারণে কম ধরা পড়ছে। তবে আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। আশা করছি, আরও বড় বড় সাইজের মাছ জেলেরা শিকার করতে পারবেন।”

   

About

Popular Links

x