টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঝিনাই নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার পুরাতন থানা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম অপু পাল (১২)। সে উপজেলার দক্ষিণ বেতডোবা গ্রামের বাসিন্দা।
ঢাকা ট্রিবিউনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া।
তিনি বলেন, “বিকেল ৪টার দিকে ইঞ্জিনচালিত দুটি নৌকার সংঘর্ষ হয়। এতে অপু পাল আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।”



