Tuesday, July 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঘূর্ণিঝড় দানা: ঢাকা থেকে বিভিন্ন রুটে লঞ্চ চলাচল বন্ধ

পাশাপাশি এক ইঞ্জিন বিশিষ্ট নৌযান বন্ধ রাখা হয়েছে বলেও জানিয়েছে বিআইডব্লিউটিএ

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১২:৫৯ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া “দানা” এখন প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে ঢাকা থেকে বিভিন্ন রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় দানার প্রভাবে সমুদ্রে ৩ নম্বর সতর্কতা সংকেত ও নদী বন্দরগুলোয় ২ নম্বর সতর্কতা সংকেত থাকায় ঢাকা থেকে হাতিয়া, ঢাকা থেকে বেতুয়া, আয়শাবাগ; ঢাকা থেকে রাংগাবালী, ঢাকা থেকে চরমোন্তাজ, ঢাকা থেকে খেপুপাড়া নৌরুটের লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

পাশাপাশি এক ইঞ্জিন বিশিষ্ট নৌযান বন্ধ রাখা হয়েছে বলেও জানানো হয়।

   

About

Popular Links

x