Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঘন কুয়াশায় বন্ধ থাকার পর দুই নৌপথে ফেরি চলাচল শুরু

তীব্র শীতের মধ্যে দুর্ভোগের শিকার হন চালক ও যাত্রীরা

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬ পিএম

ঘন কুয়াশায় বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাটে ১০ ঘণ্টা এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ৭ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে।

বৃহস্প‌তিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কুয়াশা কে‌টে গে‌লে ফেরি চলাচল স্বাভাবিক হয় ব‌লে জানায় বিআইডব্লিউটিসি কর্মকর্তারা। মাঝনদীতে আটকা পড়া ফেরিগুলোও ঘাটে ফিরতে রওয়ানা হয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, রাত ৩ টায় ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে যায়। সে সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সকাল ১০ টায় কুয়াশা কে‌টে গে‌লে ফে‌রি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানান, কুয়াশার তীব্রতায় আরিচার সঙ্গে পাবনার কাজিরহাট নৌপথে ফে‌রি চলাচল বন্ধ বুধবার রাত ১১টা ৫০ মিনিট থেকে বন্ধ রাখা হয়েছিল। পরে কুয়াশা কে‌টে গে‌লে বৃহস্পতিবার সকাল ১০ থেকে ফে‌রি চলাচল শুরু হয়।

এদিকে ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকাগুলোয় শতাধিক যানবাহন নদীপারের অপেক্ষায় ছিল। এরম‌ধ্যে পণ‌্যবা‌হি ট্রা‌কের সংখ‌্যাই বে‌শি। এতে তীব্র শীতের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে দুর্ভোগের শিকার হন চালক ও যাত্রীরা।

মাগুড়া থে‌কে আসা ট্রাক চালক কা‌দের খান ব‌লেন, “রাত তিনটায় দৌলত‌দিয়া ফে‌রি ঘা‌টে এসে সি‌রিয়া‌লে আটকা প‌ড়ি। গা‌ড়ি থে‌কে নে‌মে জান‌তে পা‌রি কুয়াশায় ফে‌রি চলাচল বন্ধ। সারা রাত গা‌ড়ি‌তে ব‌সে কা‌টি‌য়ে দিলাম।”

   

About

Popular Links

x