Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

উপসচিব-যুগ্মসচিব পদে পরীক্ষা দিয়ে পদোন্নতির সুপারিশ

৭০ নম্বর না পেলে পদোন্নতি হবে না

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০২:২৬ পিএম

জনপ্রশাসনে উপসচিব ও যুগ্ম সচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতির সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জনপ্রশাসন সংস্কার বিষয়ক কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী এ তথ্য জানান।

মুয়ীদ চৌধুরী বলেন, “পরীক্ষা ছাড়া আর কেউ পদোন্নতি পাবেন না। পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) পরীক্ষা নেবে। ৭০ নম্বর না পেলে পদোন্নতি পাবেন না। প্রতিটি স্তরে (উপসচিব থেকে সচিব পর্যন্ত) এটি হবে না। উপসচিব ও যুগ্ম সচিব এই দুই পর্যায়ে হবে। এরপরের পর্যায়ে সরকার পদোন্নতি দিতে পারবে।”

কমিশন প্রধান বলেন, “আর যে পরীক্ষা হবে, সেখানে যদি একজন কাস্টমস ক্যাডারের কর্মকর্তা সবচেয়ে বেশি নম্বর পান, তিনি তালিকায় এক নম্বরে চলে আসবেন। উপসচিবের তালিকায় তিনি এক নম্বরে আসবেন।”

   

About

Popular Links

x