Sunday, July 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় ফের বাড়লো

এ বছর থেকে সম্পদ বিবরণীর তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক করেছে সরকার

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৩ পিএম

সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময়সীমা আরেক দফা বাড়িয়ে ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্পদ বিবরণীর তথ্য সিলগালা খামে করে নিজ নিজ কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারির মধ্যে।

এ বছর থেকে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণীর তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক করেছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ১৫ লাখ কর্মচারীকে সম্পদের হিসাব জমা দেওয়ার বাধ্যবাধকতায় নিয়ে আসা হয়।

উল্লেখ্য, সম্পদ বিবরণীর গত ৩০ নভেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও পরে সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। এবার তা আরও একদফা বাড়িয়ে ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত করা হলো।

   

About

Popular Links

x