Saturday, June 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাবি ক্যাম্পাসের গাছে ঝুলন্ত মরদেহের পরিচয় মিলেছে

এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৩:৫৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের পাশের ফুটপাতে মেহগনি গাছের চূড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ।

ওই ব্যক্তির নাম- আবু সালেহ (৪৫)। তিনি ঢাকা কেরানীগঞ্জের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মো. মাসুদ আলম।

তিনি বলেন, “সিআইডির ফরেনসিক বিভাগ ফিঙ্গার প্রিন্ট নিয়ে গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলে থাকা মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে। তার নাম আবু সালেহ (৪৫)। বাড়ি ঢাকা কেরানীগঞ্জে।”

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে- ওই ব্যক্তি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন। তবে এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে।”

এর আগে বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের পাশের ফুটপাতে মেহগনি গাছের চূড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পান পথচারীরা। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা গিয়ে লাশ উদ্ধার করে। সকাল সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মৃতদেহের গায়ে ছিল সবুজ রংয়ের টি-শার্ট এবং সাদা রংয়ের কোট। পরনে নীল রংয়ের ট্রাউজার।

   

About

Popular Links

x