পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পরে তিনি পতাকা ছাড়া গাড়িতে করে যমুনা ছাড়েন।
জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি ঘোষণা হতে যাওয়া শিক্ষার্থীদের নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। আর এ কারণেই ছেড়ে দিয়েছেন উপদেষ্টার পদ।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গতবছরের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে উপদেষ্টার পদ গ্রহণ করেন নাহিদ ইসলাম। তবে দায়িত্ব গ্রহণের ৬ মাসের মাথায় পদত্যাগ করলেন তিনি।
গত কয়েকদিন ধরেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী এবং জাতীয় নাগরিক কমিটির শিক্ষার্থী-জনতার সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদটি নাহিদ ইসলাম নেবেন বলে খবর ছড়িয়ে পড়ে। তবে নাহিদ ইসলাম জানিয়েছিলেন, রাজনৈতিক দলের পদ নিলে তিনি উপদেষ্টা পদ ছেড়ে দেবেন। এবার তার পদত্যাগের মাধ্যম রাজনৈতিক দলের দায়িত্ব নেওয়ার বিষয়টি মোটামুটি নিশ্চিত বলে ধরে নেওয়া যাচ্ছে। তবে নতুন রাজনৈতিক দলের নাম কী হবে এবং নাহিদ ইসলাম কোন পদ নিচ্ছেন, সেটি নিশ্চিত হওয়া যায়নি।



প্রধান উপদেষ্টার কাছে দেওয়া পদত্যাগপত্রে যা লিখেছেন নাহিদ
পদত্যাগের কারণ নিয়ে যা বললেন নাহিদ