Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

চীনের রাষ্ট্রদূত: প্রধান উপদেষ্টার বেইজিং সফরে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে

২৬ মার্চ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের সফরে চীন যাচ্ছেন

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৪:৫০ পিএম

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বেজিং সফরে কিছু ঘোষণা আসতে পারে এ সফর হবে দুই দেশের সম্পর্কের ৫০ বছর পূর্তিতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

রবিবার (২৩ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান চীনের রাষ্ট্রদূত।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে তিনি পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মূলত প্রধান উপদেষ্টার সফরের প্রস্তুতি নিয়ে তাদের মধ্যে প্রায় দুই ঘণ্টা আলোচনা হয়েছে।

পররাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে ইয়াও ওয়েন বলেন, “প্রধান উপ‌দেষ্টার সফর নি‌য়ে আমরা খুব ঘ‌নিষ্ঠভা‌বে কাজ কর‌ছি। অ‌পেক্ষা করুন এবং দেখ‌তে থাকুন। এই সফ‌রে গুরত্বপূর্ণ ঘোষণা আস‌তে পা‌রে। সফর‌টি এক‌টি মাইলফলক হ‌বে।”

এই সফরের ফলাফল নিয়ে জানতে চাইলে চীনের রাষ্ট্রদূত বলেন, “এ বছর দুই দেশের সম্পর্কের ৫০ বছর পূর্তি। এ সফর সেই সম্পর্কের উদযাপনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমরা এ সফর নিয়ে বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি। আমাদের প্রত্যাশা, সফরটি অত্যন্ত সফল, ফলপ্রসূ ও মাইলফলক হবে।”

২৬ মার্চ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের সফরে চীন যাচ্ছেন।

   

About

Popular Links

x