Monday, June 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

১,১৪৪ বোতল রেকটিফাইড স্পিরিটসহ হোমিও চিকিৎসক আটক

মেহেরপুরে হোমিও চিকিৎসার আড়ালে মাদক ব্যবসা চলছে এমন খবরে অভিযান চালানো হয়

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১০:১৯ এএম

মেহেরপুরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে নিলুফা ইয়াসমিন নামে এক হোমিও চিকিৎসককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১,১৪৪ বোতল রেকটিফাইড স্পিরিট জব্দ করা হয়।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল ৪টার দিকে গাংনী উপজেলা শহরের জেলা পরিষদ মার্কেটের হাফিজ হোমিও হল থেকে ৬২ বোতল ও তার বাড়ি থেকে ১,০৮২ বোতল স্পিরিট জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন টাস্কফোর্সের প্রধান গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা। অভিযানে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেহেরপুর জেলা অফিসের সহকারি পরিচালক মিজানুর রহমান।

মিজানুর রহমান বলেন, “হোমিও চিকিৎসার আড়ালে মাদক ব্যবসা চলছে, এমন খবর পেয়ে চিকিৎসালয়ে অভিযান চালানো হয়।”

এ সময় মেহেরপুর সেনাবাহিনী, গাংনী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x