Thursday, July 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

এবার টিকটক করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ছাদের ওপর কয়েকজন বন্ধুর সঙ্গে টিকটক ভিডিও করছিলেন ওই যুবক

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ১২:২৫ পিএম

সিলেটের দক্ষিণ সুরমায় বাসার ছাদে টিকটক ভিডিও করতে গিয়ে ছাদ থেকে পড়ে সাকিব (১৮) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে দক্ষিণ সুরমার ধরাধরপুর এলাকায় এই ঘটনা ঘটে। মৃত সাকিব দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের কুড়িগ্রাম এলাকার নিজাম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় সাকিবসহ কয়েকজন বন্ধু মিলে টিকটক ভিডিও করতে ধরাধরপুর এলাকায় দোতলা একটি বাসার ছাদে ওঠেন। ভিডিও করার সময় অসাবধানতাবশত সাকিব নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারফত আলী বলেন, “ছাদের ওপর কয়েকজন বন্ধুর সঙ্গে টিকটক করার সময় সাকিব নামের এক যুবকের অসাবধানতাবশত পড়ে গিয়ে মৃত্যু হয়। পুলিশ মরদেহের ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠিয়েছে।”

   

About

Popular Links

x