Friday, July 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশের পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত’ যুক্ত করার নির্দেশ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৪:৪০ পিএম

বাংলাদেশের পাসপোর্টে “ইসরায়েল ব্যতীত” শর্ত পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নীলিমা আফরোজ সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি পাঠানো হয়েছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে।

রবিবার (১৩ এপ্রিল) চিঠিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে পূর্বের ন্যায় বাংলাদেশি পাসপোর্টে "ইসরায়েল ব্যতীত" শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, আগে বাংলাদেশের পাসপোর্টে আগে লেখা থাকতো- “দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল।” অর্থাৎ এই পাসপোর্ট ইসরায়েল ব্যতীত পৃথিবীর সব দেশের জন্য বৈধ বা এই পাসপোর্ট নিয়ে ইসরায়েল ছাড়া পৃথিবীর যেকোনো দেশে যাওয়া যাবে।

তবে, ২০২০ সালে দেশে নতুন ই-পাসপোর্টে এই বাক্যটি পরিবর্তন করে লেখা হয়, “দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিস অব দ্য ওয়ার্ল্ড।” অর্থাৎ “এক্সেপ্ট ইসরায়েল” শব্দ দুটি বাদ দেওয়া হয়।

   

About

Popular Links

x