Friday, July 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফুলব্রাইট স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ

২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য বিদেশি শিক্ষার্থীদের আবেদন গ্রহণ শুরু হয়েছে

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৪:০৪ পিএম

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে অন্যতম মর্যাদাপূর্ণ বৃত্তি ‘ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম’। যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত এ কর্মসূচির আওতায় বিশ্বের ১৬০টি দেশের প্রায় ৪,০০০ শিক্ষার্থী প্রতি বছর যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ পান। 

২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য বিদেশি শিক্ষার্থীদের আবেদন গ্রহণ শুরু হয়েছে। বাংলাদেশি শিক্ষার্থীরাও এ কর্মসূচির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ সময় ১১ জুলাই ২০২৬ (বাংলাদেশ সময় রাত ১১টা ৫৯ মিনিট)। 

নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ অর্থায়নে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ পাবেন। স্কলারশিপের আওতায় ভিসা সহায়তা, যাওয়া-আসার বিমানভাড়া, সম্পূর্ণ টিউশন ফি, জীবনযাপনের জন্য মাসিক উপবৃত্তি, বইপত্র কেনার খরচসহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে।

ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর লক্ষ্যে পরিচালিত এ শিক্ষা বিনিময় কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পাঠ্যক্রম উন্নয়ন, স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞান, জীববিজ্ঞান, ভৌতবিজ্ঞান, সমাজবিজ্ঞান, মানবিক, ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, পাবলিক পলিসি, পরিবেশবিজ্ঞান, নগর পরিকল্পনা, শিল্পকলা, মনোবিজ্ঞান এবং সিকিউরিটি স্টাডিজসহ বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে।

বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কনিষ্ঠ শিক্ষক, সরকারি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, বুদ্ধিবৃত্তিক সংগঠন এবং বেসরকারি সংস্থায় (এনজিও) কর্মরত কনিষ্ঠ থেকে মধ্যম পর্যায়ের পেশাজীবীদের এ কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন করার যোগ্যতা

  • বাংলাদেশের স্বীকৃত সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে।
  • আগে কোনো মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করা যাবে না এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে কোনো শিক্ষা কার্যক্রমে অধ্যয়নরত থাকা যাবে না।
  • বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা যাবে না। তবে বাংলাদেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।
  • যে বিষয়ে পড়তে আগ্রহী, সেই বিষয়ে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • ইংরেজিতে দক্ষ হতে হবে। টোয়েফেল (iBT) পরীক্ষায় কমপক্ষে ৯০ অথবা আইইএলটিএসে কমপক্ষে ৭ স্কোর থাকতে হবে।
  • আবেদনকারীকে বাংলাদেশি নাগরিক হতে হবে এবং আবেদনের সময় বাংলাদেশে অবস্থান করতে হবে।

 আবেদন করতে যা লাগবে

  • অনলাইনে আবেদনপত্র পূরণ।
  • উচ্চমাধ্যমিকের পর অর্জিত সব শিক্ষাগত যোগ্যতার (স্নাতক ও স্নাতকোত্তর) ট্রান্সক্রিপ্ট ও সনদপত্র।
  • তিনজন সুপারিশকারীর পৃথক তিনটি অনলাইন সুপারিশপত্র।একাডেমিক রেকর্ড-সংক্রান্ত তথ্যপত্র।
  • টোয়েফেল বা আইইএলটিএসের স্কোর এবং জিআরই বা জিম্যাট স্কোর থাকলে তা জমা দেওয়া যাবে, তবে এটি বাধ্যতামূলক নয়।

আবেদন করতে আগ্রহীদের আগে একটি অনলাইন লগইন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আবেদন, নির্দেশিকা ও বিস্তারিত তথ্য ফুলব্রাইট প্রোগ্রামের ওয়েবসাইটে পাওয়া যাবে।

প্রয়োজন হলে [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে। 

   

About

Popular Links

x