Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মিরপুরে যুবদলের কার্যালয়ের সামনে যুবক গুলিবিদ্ধ

কার্যালয়ের কাছে অজ্ঞাত এক ব্যক্তির ছোড়া এলোপাতাড়ি গুলিতে আহত হন তিনি

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১২:০৮ পিএম

মিরপুরের শাহ আলী থানার ঈদগাহ মাঠ এলাকায় যুবদল কার্যালয়ের সামনে দুষ্কৃতিকারীর ছোড়া এলোপাথাড়ি গুলিতে সাজ্জাদ হোসেন রকি (২৫) নামে এক যুবক আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি ইন্টারনেট সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মী।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে ঘটনাটি ঘটে। পরে  তার বন্ধুরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ বলেন, “আহত সাজ্জাদ হাসপাতালে ভর্তি রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। আহতের শরীরে ক্ষত রয়েছে, তবে গুলি পাওয়া যায়নি “

ঘটনার প্রত্যক্ষদর্শী সাজ্জাদের বন্ধু শান্ত বলেন, “মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে সাজ্জাদসহ তারা তিন বন্ধু মিরপুর এক নম্বর সেকশনে ঈদগাহ মাঠের পাশে চায়ের দোকানে যাচ্ছিলেন। সেখানে যুবদলের একটি কার্যালয় রয়েছে।”

তিনি আরও বলেন, “মিরাজ ভাইয়ের অফিসের সামনে গণ্ডগোল চলছিল। সেখানে অজ্ঞাত এক ব্যক্তি এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। সে সময়ে আমরা দৌড়ে সেখান থেকে চলে যাওয়ার সময়ে সাজ্জাদের পিঠে একটি গুলি লাগে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাই।”

আহত সাজ্জাদের বাসা মিরপুর এক নম্বর সেকশনের নিউ সি ব্লকে।

   

About

Popular Links

x