Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পৌরভবনে আগুন, পুড়ল টিসিবির পণ্য

রাজশাহীর পুঠিয়া উপজেলার পুরোনো পৌরসভা ভবনে এই অগ্নিকাণ্ড ঘটে

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১১:২২ এএম

রাজশাহীর পুঠিয়া উপজেলার পুরোনো পৌরসভা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় টিসিবির বেশ কিছু পণ্য পুড়ে গেছে। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১টার দিকে পৌর সদরের পুরানো পৌরসভা ভবনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সরোয়ার হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিমন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে টিসিবির তেল, মসুরের ডাল ও চাল ছিল। দেখা যায়, সেগুলো আগুনে নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারণ যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে একটি ইলেকট্রিক বোর্ড ছিল। তেল পড়ে ইলেকট্রিক বোর্ডে আশেপাশে ভিজে ছিল। সেই বোর্ডটিও পুড়ে গেছে।”

পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক বলেন, “ওটাতো পুঠিয়া পৌরসভার পুরানো ভবন। সেখানে অফিসিয়াল কোনো কাজকর্ম চলে না। তবে গোডাউন হিসেবে ব্যবহার করা হয়। সেখানে টিসিবির পণ্য রাখা হয়েছিল। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। কারণ টিসিবির যে পণ্যগুলো আনা হয়েছিল সেগুলো বৃহস্পতিবার ও বুধবার বিক্রি করা হয়েছে। তাই সেখানে খুব বেশি টিসিবির পণ্য ছিল না। অগ্নিকাণ্ডের কারণ হিসেবে ফায়ার সার্ভিস বলেছে বৈদ্যুতিক শর্ট সার্কিট। তবে ক্ষয়ক্ষতি পরিমাণ এখনো জানা যায়নি।”

   

About

Popular Links

x