Thursday, October 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

সোনারগাঁয়ে মাদকের টাকা না পেয়ে বাবার বসতঘরে আগুন দিলেন ছেলে

কাঁচপুর ইউনিয়নের বেহাকৈইর কালিয়াভিটা কবরস্থানসংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাবার কাছ থেকে মাদকের টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে নিজেদের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে নাজমুল হাসান (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে কাঁচপুর ইউনিয়নের বেহাকৈইর কালিয়াভিটা কবরস্থানসংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। আগুন লাগার পর নাজমুল এলাকা ছেড়ে পালিয়ে যান বলে জানান তার বাবা আয়েত আলী।

আয়েত আলীর অভিযোগ, নাজমুল মাদক কেনার জন্য তার কাছে টাকা চেয়েছিলেন। টাকা না পেয়ে তিনি বসতঘরে আগুন ধরিয়ে দেন। এতে বাড়ির কয়েকটি কক্ষের আসবাবপত্র ও প্লাস্টিকের ক্রেট পুড়ে যায় এবং পাশের একটি টিনের ঘরও ক্ষতিগ্রস্ত হয়। আয়েত আলীর দাবি, আগুনে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিক ধারণায় আগুনে আনুমানিক দুই থেকে তিন লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

   

About

Popular Links

x