Tuesday, October 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজশাহীতে পদ্মার তীরের ঝোপে মিললো ২ কেজি হেরোইন

গোদাগাড়ীতে পদ্মা নদীর তীরবর্তী ঝোপের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে এসআরবি

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১২ পিএম

রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীর তীর থেকে দুই কেজি হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ৫ (এসআরবি)। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে এসআরবি-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে, সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় টনি মেম্বারের ঘাটের পাশে নদীর তীরবর্তী ঝোপের কাছ থেকে এসব হেরোইন উদ্ধার করা হয়। আশপাশে খোঁজাখুঁজি করেও হেরোইনের কোনো মালিককে পাওয়া যায়নি। পরে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হেরোইন জব্দ করা হয়।

এসআরবি-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানার ৩ নম্বর ওয়ার্ডের ওই এলাকায় অভিযান চালায়। 

উদ্ধার করা হেরোইন পরে সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি।

এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি।

   

About

Popular Links

x