Tuesday, October 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্রাহ্মণবাড়িয়ায় ঝোঁপে মিললো নিখোঁজ যুবকের লাশ

পুলিশ জানায়, ওই যুবকের চাচাতো ভাইকে সন্হেভাজন হিসেবে আটক করা হয়েছে

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিখোঁজের তিন দিন পর মো.আজিম (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীমোড়া গ্রামের ‘বড় পুকুর’ নামক স্থানের পুকুরের ঝোঁপ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আজিমের চাচাতো ভাই রফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে এসেছে পুলিশ।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, গত ২৪ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে নিখোঁজ হন আজিম। নিখোঁজ হওয়ার দিন ভোরে রফিকুল ইসলামের মোবাইল ফোনে আজিমের সর্বশেষ যোগাযোগ হয়। সোমবার রাতে রফিকুল ইসলামের বাড়ির সামনের রাস্তায় দুর্গন্ধ ভেসে আসে। খোঁজাখুঁজি করে পুকুর পাড়ের ঝোঁপ থেকে আজিমের লাশ পাওয়া যায়। খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে।

বিজয়নগর থানার পরিদর্শক রাজীব চন্দ্র সরকার জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। তিনি প্রাথমিকভাবে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

   

About

Popular Links

x