Friday, October 30, 2026

সেকশন

English
Dhaka Tribune

গোপালগঞ্জে চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতি আটক

তার বিরুদ্ধে ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ টুঙ্গিপাড়া থানায় অভিযোগ করেন

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পিএম

গোপালগঞ্জে পরিত্যক্ত ভবনের জানালা, গ্রিল ও ফ্যান চুরির অভিযোগে টুঙ্গিপাড়ার একটি ডিগ্রি কলেজ শাখার ছাত্রদল সভাপতি সাহেদ তালুকদারকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে ‎টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ূব আলী মোবাইল ফোনে জানান, কলেজের পরিত্যক্ত ভবনের চুরির বিষয়ে লিখিত অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাতে সাহেদকে আটক করেছিল পুলিশ।

এ ঘটনায় বাদী-বিবাদী উভয়ে আপস মীমাংসায় আগ্রহী বলে আমি জানতে পেরেছি। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বাকি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজার থেকে তাকে আটক করে পুলিশ।

অভিযুক্ত সাহেদ তালুকদার ডুমুরিয়া ইউনিয়নের ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি।

এর আগে, চুরির ঘটনায় ওই কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান বাদী হয়ে সাহেদসহ অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর দাপ্তরিক কাজ শেষে দুপুরে বাড়ি ফিরে যান অধ্যক্ষ হাবিবুর রহমান। পরবর্তীতে পৌনে ৩টার দিকে এক শিক্ষক ফোন করে জানান যে, কলেজ ছাত্রদলের সভাপতি সাহেদ তালুকদার ও তার সহযোগীরা কলেজের পরিত্যক্ত ভবনের জানালা, বারান্দার গ্রিল ও ৩টি ফ্যান জোরপূর্বক খুলে নিয়ে যান। তখন কলেজের কর্মচারীরা বাধা দিলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন তারা।

ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, “পরিত্যক্ত ভবনের জানালা গ্রিল ও ফ্যান চুরির সত্যতা পেয়ে পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করি। সাহেদ তালুকদার এর আগেও এরকম অনেক কাণ্ড ঘটিয়েছে। পরে তার পরিবারের লোকজন কলেজে এসে মুচলেকা দিয়ে গেছে। সাহেদের বিচার হওয়া জরুরি।”

   

About

Popular Links

x