Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাতের মধ্যে ১০ অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস

এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৯:৫৬ পিএম

রাতের মধ্যে দেশের ১০ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২২ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার দেওয়া রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়, আজ রাত ১টার মধ্যে রংপুর, বগুড়া, দিনাজপুর, রাজশাহী, যশোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, ঢাকা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

   

About

Popular Links

x