Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

রোমে প্রধান উপদেষ্টার ‘বাংলাদেশ হাউস’ পরিদর্শন

এ সময় প্রধান উপদেষ্টা সেখানে রাখা পরিদর্শন বইয়ে সই করেন

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১২:৪৩ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস স্থানীয় সময় শুক্রবার ইতালির রাজধানী রোমে বাংলাদেশ হাউস (বাংলাদেশ দূতাবাস) পরিদর্শন করেছেন।

এ সময় প্রধান উপদেষ্টা সেখানে রাখা পরিদর্শন বইয়ে সই করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে অধ্যাপক ড. ইউনূস বর্তমানে ইতালিতে অবস্থান করছেন। আজ শনিবার (২৬ এপ্রিল) পোপের অন্ত্যেষ্টিক্রিয়া হবে।

এর আগে শুক্রবার প্রধান উপদেষ্টা ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় গিয়ে প্রয়াত পোপের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

   

About

Popular Links

x