Monday, June 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

নাফ নদী থেকে ৪ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

অস্ত্রের মুখে জিম্মি করে নৌকাসহ জেলেদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়

আপডেট : ০১ মে ২০২৫, ০৫:১৯ পিএম

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরা অবস্থায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) চার জেলেকে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১ মে) সকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দমদমিয়ার লাল দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, অপহরণ হওয়া জেলেদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। বিজিবি বিষয়টি দেখছে।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন—আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪), আনোয়ার সাদেক (২৭)। তারা সবাই টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবিরের জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নুর বলেন, “প্রতিদিনের মতো ড্রামের ভেলা দিয়ে টেকনাফের দমদমিয়া এলাকার নাফ নদে শিকারে যান জেলেরা। এসময় মিয়ানমার থেকে এসে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকাসহ জেলেদের ধরে নিয়ে যায়। এদিন আরও বেশ কয়েকজন জেলে পালিয়ে আসতে সক্ষম হয়। জেলেরা আতঙ্কে আছে। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে।”

স্থানীয় জেলে শফিউল আলম ও মোহাম্মদ হোসেন বলেন, নাফ নদী থেকে যাখন-তখন আরাকান আর্মির সদস্যরা জেলেদের ধরে নিয়ে যাচ্ছেন। এ কারণে জেলেদের সব সময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। বৃহস্পতিবারও চার জেলেকে ধরে নিয়ে গেল।

   

About

Popular Links

x