Wednesday, October 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

মিয়ানমারের স্ক্যাম সেন্টার থেকে মুক্ত ৩ বাংলাদেশি কাল দেশে ফিরছেন

দেশে ফিরতে যাওয়া তিন তরুণ হলেন- মো. সাইদুর রহমান, রবিউল এবং মো. সোহেল রানা

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পিএম

মিয়ানমারের বিতর্কিত স্ক্যাম কম্পাউন্ডের বন্দিদশা থেকে কৌশলে পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নেওয়া তিন বাংলাদেশি তরুণ অবশেষে দেশে ফিরছেন। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টা ২০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের 'BS-218' ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের পৌঁছানোর কথা রয়েছে।

দেশে ফিরতে যাওয়া তিন তরুণ হলেন- মো. সাইদুর রহমান, রবিউল এবং মো. সোহেল রানা।

জানা গেছে, ভুক্তভোগী ও তাদের পরিবার সহায়তার আকুতি জানালে মানবাধিকার সংস্থা 'অনিবার্ণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন' তাদের উদ্ধারে উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় গত ২৪ আগস্ট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড’-এ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানায় সংগঠনটি।

আবেদনের ভিত্তিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক মো. সাইদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে ব্যাংককের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিবকে (শ্রম) দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে থাইল্যান্ডের মায়ে সট ইমিগ্রেশনের সহায়তায় সেফ হোমে থাকা আটজন বাংলাদেশির মধ্যে এই তিনজনকে মুক্ত করা সম্ভব হয়। বাকি পাঁচজন বাংলাদেশিকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনার আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

   

About

Popular Links

x