কোনো হজযাত্রীর ভিসা বাতিলের প্রয়োজন হলে তা বাতিল করা যাবে।
বৃহস্পতিবার (৮ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব মামুন আল ফারুকের সই করা ২০২৫ সালের হজ কার্যক্রম পরিচালনাকারী সব এজেন্সি, লিড এজেন্সির স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো এক অবহিতকরণপত্রে এ তথ্য জানানো হয়।
ধর্ম মন্ত্রণালয় জানায়, সৌদি ই-হজ সিস্টেমে ২০২৫ সালের হজে ভিসা সম্পন্ন হওয়া হজযাত্রীর ভিসা বাতিল করার অপশন চালু হয়েছে। এ সুযোগ দেওয়ার ফলে কোনো হজযাত্রীর ভিসা বাতিলের প্রয়োজন হলে তা বাতিল করা যাবে। তবে ভিসা বাতিলকারী হজযাত্রীর কাছে থেকে ভিসা ফি ও ইলেক্ট্রনিক সার্ভিস ফি বাবদ দেওয়া ৩৬০ সৌদি রিয়াল সমপরিমাণ অর্থ কর্তনযোগ্য হবে। বিষয়টি হজযাত্রী ও হজ এজেন্সিসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অবহিত করা হলো।



হজযাত্রীদের জন্য চালু হলো ‘লাব্বাইক’ অ্যাপ