Friday, June 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

কিশোরকে বস্তায় ভরে নদীতে ফেলে দিলো দুই যুবক

অভিযুক্তদের মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার আগুন

আপডেট : ১৪ মে ২০২৫, ০৭:০৮ পিএম

দিনাজপুরে ১৫ বছর বয়সী এক কিশোরকে বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে উদ্ধার করায় প্রাণে বেঁচে গেছে ওই কিশোর। এ সময় বিক্ষুব্ধ জনতা ওই দুই যুবকের মোটরসাইকেলে আগুন দিয়েছে।

বুধবার (১৪ মে) দুপুরে দিনাজপুর সদর উপজেলার গাবুরা নদীর পাড়ে এ ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোর সাজেদুর রহমানের বাড়ি সদর উপজেলার কমলপুর গ্রামে। অন্যদিকে অভিযুক্ত দুই যুবক মোহাম্মদ খাদেমুল ইসলাম (৩৮) ও নূর হাবিব নয়ন (১৯) রাইহাই গ্রামের বাসিন্দা।

সম্প্রতি স্থানীয় রাইহাই বাজার থেকে খাদেমুলের মোবাইল ফোন হারিয়ে যায়। সাজেদুর তার মোবাইল ফোন চুরি করেছে এমন সন্দেহে কয়েকবার জিজ্ঞাসাবদ করা হয়। তবে সাজেদুর মোবাইল ফোন নেয়নি বলে জানায়। বুধবার দুপুরে সাজেদুরকে একা পেয়ে জোর করে মোটরসাইকেলে তুলে গাবুরা নদীর পাড়ে নিয়ে আসে খাদেমুল ও নয়ন। এরপর সাজেদুরকে বস্তায় ভরে ভস্তার মুখ বেঁধে নদীতে ফেলে দেয় তারা। দূর থেকে স্থানীয় কয়েকজন এ ঘটনা দেখে দ্রুত এসে নদীতে নেমে বস্তাবন্দি সাজেদুরকে উদ্ধার করা।

এ সময় বিক্ষুব্ধ জনতা খাদেমুলের মোটর সাইকেলটি আগুনে পুড়িয়ে দেয়। গণপিটুনি দেওয়া হয় তাদের। এরপর পুলিশে খবর দিয়ে খাদেমুল ও নয়নকে পুলিশে সোপর্দ করা হয়।

ওসি মতিউর রহমান বলেন, “মোবাইল ফোন নিয়ে বিরোধের জের ধরে শিশুটিকে বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। এসময় উত্তেজিত গ্রামবাসী দুজনকে আটক করে এবং একটি মোটরসাইকেল জ্বালিয়ে দেয়। আটক দুই যুবককেও মারধর করে গ্রামবাসী। পরে পুলিশ  ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

   

About

Popular Links

x