Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সরকারি বাসভবন থেকে সমাজকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

তিনি সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা প্রকল্পে সমাজকর্মী হিসেবে কর্মরত ছিলেন

আপডেট : ২৬ মে ২০২৫, ১০:৩৪ এএম

মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের সরকারি বাসভবন থেকে পাপিয়া দত্ত (৩৯) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা প্রকল্পে সমাজকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

রবিবার (২৫ মে) রাতে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত প্রমোট ভবনের মহিলা হোস্টেল থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহিলা হোস্টেল থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার গলায় ওড়না প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। তবে এর পেছনে প্রকৃত কারণ এখনও জানা যায়নি। 

ওসি আব্দুর রহমান আরও জানান, নিহত ওই নারী একটি কন্যা সন্তানের জননী। তার স্বামী মিঠুন ধর খুলনায় বসবাস করেন। 

এ ঘটনায় মহম্মদপুর থানায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে বলে আশ্বাস দেন ওসি।

   

About

Popular Links

x