Sunday, June 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

নওগাঁয় ট্রাকচাপায় সেনা সদস্য নিহত

ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৬:২১ পিএম

নওগাঁর ধামইরহাটে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় আব্দুর রশীদ চৌধুরী (৬০) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক সড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য উপজেলার বিহারীনগর এলাকার মৃত হবিবুর রহমান চৌধুরীর ছেলে।

পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার আমাইতাড়া বাজার থেকে আব্দুর রশীদ চৌধুরী বাইসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর পড়ে গেলে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা ট্রাকটিকে ধাওয়া করে চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, “মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

   

About

Popular Links

x