Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেশে নতুন করে করোনাভাইরাসে একজনের মৃত্যু

২০২৪ সালের জুন থেকে এ বছরের ৩ জুন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি

আপডেট : ০৫ জুন ২০২৫, ০৬:৪৯ পিএম

দেশে দীর্ঘদিন পর নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় আরও তিনজন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনজন, এসময় সুস্থ হয়েছেন তিনজন। আর মারা গেছেন একজন।

২০২৪ মাঝামাঝি থেকে ২০২৫ সালের ৩ জুন পর্যন্ত করোনাভাইরাসে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ২১ জনের নমুনা। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.০৫%। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪.২৯%।

সরকারি হিসাবে এখন পর্যন্ত দেশে মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০০ জনে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন এমন মানুষের সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৬০ জন।

প্রসঙ্গত, ২০২২ সাল থেকে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসতে থাকে।

এর আগে, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুইদিনে করোনাভাইরাসে সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

   

About

Popular Links

x