Sunday, September 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

একই দিনে ঢাকা মেডিকেলে দুই কারাবন্দীর মৃত্যু

দুজনই কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ এএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ৪০ মিনিটের ব্যবধানে দুই কারাবন্দীর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এই দুই মৃত্যুর ঘটনা ঘটে।

মৃত দুই বন্দী হলেন পরশ তালুকদার (৩৫) ও স্বপন চন্দ্র দাস (৫৯)। তারা দুজনই কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।

কারা সূত্রে জানা যায়, অসুস্থ হয়ে পড়ায় কারারক্ষী আতিয়ার শেখসহ কয়েকজন সদস্য আজ বিকেলে কারা কর্তৃপক্ষের নির্দেশে পরশ তালুকদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৪টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরশ তালুকদার রাজধানীর নয়াপল্টন এলাকার বাসিন্দা। পল্টন মডেল থানার একটি মামলায় তার সাজা হয়েছিল এবং আরেকটি মামলা বিচারাধীন ছিল।

অন্যদিকে অসুস্থতার কারণে গত ২৩ সেপ্টেম্বর কেরানীগঞ্জ কারাগার থেকে এনে স্বপন চন্দ্র দাসকে ঢাকা মেডিকেলের ২১৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল ৫টা ২০ মিনিটে তিনি মারা যান। স্বপন নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার বাসিন্দা। তবে তিনি কোন মামলায় বন্দী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন দুই বন্দীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

   

About

Popular Links

x