Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

কোভিড-১৯ ঝুঁকি: মেট্রোরেল যাত্রীদের মাস্ক পরার অনুরোধ

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে যাত্রীদের এ অনুরোধ জানিয়েছে

আপডেট : ০৯ জুন ২০২৫, ০৭:১৩ পিএম

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মেট্রোরেল যাত্রীদের মাস্ক ব্যবহার করার অনুরোধ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সোমবার (৯ জুন) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে যাত্রীদের মাস্ক পরিধানের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ এড়াতে মেট্রোরেলে ভ্রমণকারী যাত্রীসাধারণকে মাস্ক পরিধান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

ডিএমটিসিএলের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জাহিদুল ইসলাম সই করা ওই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে, রবিবার (৮ জুন) ঈদ-উল-আজহার ছুটির পর ফিরতি পথের যাত্রীদের জন্য রেলপথ মন্ত্রণালয়ও মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানায়।

রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশে করোনাভাইরাস সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার পরামর্শ দিচ্ছে।বিশেষ করে বয়স্ক ও অসুস্থদের এসব জায়গা এড়িয়ে চলার পরামর্শ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তাই রেলপথ মন্ত্রণালয় যাত্রীদের ফিরতি যাত্রায় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরার অনুরোধ করছে।

এরও আগে, দীর্ঘ বিরতির পর দেশে গত ৫ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন এবং সংক্রমণের হার ঊর্ধ্বমুখী বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

   

About

Popular Links

x