Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

নড়াইলে স্নাইপার রাইফেল উদ্ধার করলো সেনাবহিনী

অভিযান চালিয়ে বিছানায় নিচে লুকিয়ে রাখা স্নাইপার নাইট্রো রাইফেলটি উদ্ধার করা হয়

আপডেট : ০৯ জুন ২০২৫, ০৮:০০ পিএম

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে রাতে অভিযান চালিয়ে সোহান মোল্যা (২৬) নামে এক যুবকের বাড়ি থেকে উন্নত মানের স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

সোমবার (৯ জুন) সকালে নড়াইল সেনা ক্যাম্প থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, রবিবার (৮ জুন) গভীর রাতে চালানো এ অভিযানে রাইফেলটি উদ্ধার করা হয়। এ সময় সোহান বাড়িতে ছিলেন না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের সোহান মোল্যা নামের এক ব্যক্তি একটি অবৈধ স্নাইপার রাইফেল ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের ওপর প্রভাব বিস্তার করছিলেন বলে খবর পায় সেনাবাহিনী। এরপর গতকাল রাতে সোহানের বাড়িতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এ সময় সোহানের বিছানায় নিচে লুকিয়ে রাখা একটি ৪.৫ ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেল (টেলিস্কোপ ও সাইলেন্সার যুক্ত) উদ্ধার করা হয়। তবে সে সময় সোহান বাড়িতে না থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি। পরে রাইফেলটি কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

   

About

Popular Links

x