Friday, June 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২০ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

পৃথক দুটি সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

আপডেট : ১০ জুন ২০২৫, ০১:২২ পিএম

দিনাজপুর অঞ্চলের পৃথক দুটি সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (৯ জুন) রাতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ওই ২০ জনকে সীমান্ত পার করে বাংলাদেশে ঠেলে পাঠায়।

এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির ৪২ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান। তিনি জানান, দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্তে অবস্থানরত বিজিবির টহলদল ১৩ জনকে আটক করে। তাদের মধ্যে রয়েছে দুইজন নারী, দুইজন পুরুষ এবং নয়জন শিশু।

অন্যদিকে, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দুরিয়া সীমান্তে বিজিবির টহলদল আরও সাতজনকে আটক করে। এদের মধ্যে রয়েছে দুইজন নারী, দুইজন পুরুষ এবং তিনজন শিশু।

   

About

Popular Links

x