Thursday, September 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে’

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহ্দী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম

শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবন খাতে পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এসময়ে ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে, সে বিষয়েও হাইকমিশনারের সহযোগিতা চেয়েছেন মাহদী আমিন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহ্দী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ বৈঠকে ভারত ও বাংলাদেশের দীর্ঘস্থায়ী সুসম্পর্ক এবং দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণ ও সমৃদ্ধি অর্জনে দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ও শক্তিশালী জনগণের সম্পর্ককে ভিত্তি করে আগামী দিনে শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবনমূলক খাতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন উভয় প্রতিনিধি।

   

About

Popular Links

x