Sunday, July 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বগুড়ায় অপহৃত ৩ শিক্ষার্থী উদ্ধার, গ্রেপ্তার ৪

যৌথ অভিযানে অভিযুক্তদের দেশীয় অস্ত্র ও সরঞ্জাম‍াদিসহ গ্রেপ্তার করা হয়

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৬:৪৬ পিএম

বগুড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অপহৃত তিন শিক্ষার্থী উদ্ধার ও অপহরণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে দেশীয় অস্ত্র ও মাদকের সরঞ্জাম পাওয়া গেছে।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে বগুড়া সেনা সদর ক্যাম্পের ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশ এসব তথ্য জানিয়েছেন।

এর আগে, বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে শহরের মালতিনগর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা  হলেন, বগুড়া শহরের মালতিনগর এলাকার আবির হোসেন বিদ্যুৎ (২৭), ওয়াজ মণ্ডল (৩৬), মাসুদ আলম নাঈম (২৭) ও মেহেদী হাসান (২৩)।

অভিযান সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বগুড়া শহরের মালতিনগর এলাকায় তিন শিক্ষার্থীকে অপহরণ করেন অভিযুক্তরা। জড়িতরা পরিবারের কাছে মুক্তিপণ দাবি করছিলেন। পরিবারের কাছ থেকে খবর পেয়ে বগুড়া সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশের নেতৃত্বে পুলিশ সদস্যরা বৃহস্পতিবার রাতে শহরের মালতিনগর এলাকায় যৌথ অভিযান শুরু করেন। অভিযানের এক পর্যায়ে অপহৃত তিন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের। তাদের কাছে বিভিন্ন প্রকার সাতটি দেশীয় ধারালো অস্ত্র, ১৩টি সিম কার্ড, তিনটি ফাঁকা স্ট্যাম্প, ২৭ লাখ ৫০ হাজার টাকার একটি চেক, একটি কম্পিউটার, বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল এবং গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া যায়।

বগুড়া সদর থানার এসআই (উপ-পরিদর্শক) জিয়াউর রহমান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে ডাকাতির প্রস্তুতির মামলা করেছে। পরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

   

About

Popular Links

x