Saturday, August 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

ধর্ষণের শিকার হয়ে কিশোরীর বিষপান, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ধর্ষণের শিকার হয়ে লজ্জায় বিষপান করা এক কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১২:২০ পিএম

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ধর্ষণের শিকার হয়ে লজ্জায় বিষপান করা এক কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

গত ২১ জুন ধর্ষণের শিকার হয় ওই কিশোরী। এরপর ৫ জুলাই দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ২১ জুন প্রথমে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ২৮ জুন ভুক্তভোগী তরুণীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, এই ঘটনায় নিহত কিশোরীর বাবা গত ৩০ জুন বোচাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এহাজারে উল্লেখ করেছেন, অভিযুক্ত ধর্ষক মো. মোসলেম উদ্দিন (৫৮) বাদীর প্রতিবেশী চাচা। সেই সম্পর্কে নিহত তরুণী তাকে দাদা বলে ডাকত এবং দাদীর সঙ্গে তাদের বাড়িতে থাকত। পূর্বের ন্যায় গত ২৭ মে রাতেও ঘরের বাইরে নিয়ে এসে তাকে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হয়ে গেলে ২১ জুন লোকলজ্জায় সে বিষপান করে।

এরপর ঐ কিশোরীকে প্রথমে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ২৮ জুন দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। ১৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ৫ জুলাই তার মৃত্যু হয়।

এই বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, এ ঘটনায় গত ৩০ জুন বোচাগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

দিনাজপুর কোতয়ালী থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান বলেন, “মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। নিহতকে বর্তমানে দিমেক হাসাপাতালের মর্গে রয়েছে। রবিবার সকালে মরদেহটির ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।”

   

About

Popular Links

x