Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

যমুনার দিকে রওনা দিলে আন্দোলনরত চাকরিচ্যুত বিডিআর সদস্যদের কাকরাইলে বাধা দিয়ে ছত্রভঙ্গ করে পুলিশ

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০২:২০ পিএম

চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত চাকরিচ্যুত বিডিআর সদস্যরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে রওনা দিলে তাদের ওপর জলকামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

সোমবার (৭ জুলাই) বেলা ১২টার দিকে আন্দোলনকারীরা চাকরিচ্যুত বিডিআর সদস্যরা কাকরাইল মোড়ে পৌঁছালে বাধা দেয় পুলিশ দেয়। এসময় তাদের ছত্রভঙ্গ করতে জলকামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

জানা যায়, কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। পুলিশ তাদের সরে যাওয়ার আহ্বান জানালেও তারা তাতে সাড়া দেননি। পরে তাদের ওপর জলকামানে পানি এবং ছয়টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এসময় সংঘর্ষে পুলিশ সদস্যসহ আন্দোলনকারীদের কয়েকজন আহত হন। এছাড়াও আন্দোলনকারীদের কয়েকজনকে আটক করে পুলিশ। পরে আন্দোলনকারীদের ধীরে ধীরে মৎস্য ভবনের দিকে সরিয়ে নেওয়া হয়।

এর আগে, সোমবার সকাল থেকে শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান নেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এরপর শাহবাগ মোড় থেকে একটি মিছিল নিয়ে যমুনা অভিমুখে রওনা দেন। কাকরাইল মসজিদ মোড়ে পুলিশ তাদের মিছিল আটকে দিলে তারা সেখানেই অবস্থান কর্মসূচি শুরু করেন।

অবস্থান কর্মসূচিতে আন্দোলনকারীরা ক্ষতিপূরণ দিয়ে চাকরিতে পুনর্বহাল করা, পিলখানা হত্যাকাণ্ড সংক্রান্ত গঠিত তদন্ত কমিশনের বিতর্কিত ধারা বাতিল, পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের দ্রুত বিচার এবং কারাগারে থাকা নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তির দাবি জানান। এছাড়া তারা “বাংলাদেশ রাইফেলস” নামটি পুনঃস্থাপনের দাবি করেন। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

   

About

Popular Links

x