Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সরকার: গত ১০ মাসে গুরুতর অপরাধের ঘটনা উল্লেখযোগ্য হারে বাড়েনি

সরকার বলছে, গত ১০ মাসে বড় ধরনের অপরাধের ক্ষেত্রে স্থিতিশীলতা পরিলক্ষিত হয়েছে

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০১:১০ পিএম

গত ১০ মাসে দেশে গুরুতর অপরাধের ঘটনা উল্লেখযোগ্য হারে বাড়েনি বলে জানিয়েছে সরকার।

সোমবার (১৪ জুলাই) অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পোস্ট থেকে এ তথ্য জানানো হয়।

ওই পোস্টে ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালে জুন মাস পর্যন্ত সংঘটিত অপরাধের সরকারি পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

পোস্টে বলা হয়, “সম্প্রতি কিছু গণমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে অপরাধের হার হঠাৎ বেড়ে গেছে, যা নাগরিকদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি করেছে। তবে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সরকারি অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, অপরাধের হঠাৎ বাড়ার যে দাবি করা হচ্ছে তা পরিসংখ্যানগতভাবে পুরোপুরি সত্য নয়। আসলে, গত ১০ মাসে বড় ধরনের অপরাধের ক্ষেত্রে স্থিতিশীলতা পরিলক্ষিত হয়েছে। এগুলি কোনো ‘অপরাধের জোয়ার’-এর লক্ষণ নয়; বরং দেখা যাচ্ছে, কিছু গুরুতর অপরাধের হার কমেছে অথবা আগের মতোই রয়েছে। মাত্র কয়েকটি ধরনের অপরাধে কিছুটা বৃদ্ধি দেখা গেছে। নাগরিকদের সতর্ক থাকা উচিত ঠিকই, তবে এই পরিসংখ্যান থেকে বোঝা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।”

২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালে জুন মাস পর্যন্ত অপরাধের সরকারি পরিসংখ্যান

২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালে জুন মাস পর্যন্ত অপরাধের সরকারি পরিসংখ্যান

 

   

About

Popular Links

x