Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাবিতে পরীক্ষার খাতায় থাকবে না রোল, চালু হচ্ছে কোড পদ্ধতি

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৭:০৯ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের পরীক্ষার খাতায় এখন থেকে আর রোল নম্বরের উল্লেখ থাকবে না। রোল নম্বরের পরিবর্তে শিগগিরই চালু হবে কোড নম্বর পদ্ধতি। পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

সোমবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।  

বিষয়টি নিশ্চিত করে অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যাপক এনামুল হক বলেন, ‘‘রোল নম্বর পদ্ধতিতে খাতা মূল্যায়ন নিয়ে অনেক সময় বিতর্ক ও সমালোচনা দেখা গিয়েছে। অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করতেই শিক্ষার্থীদের পরীক্ষার খাতা প্রাথমিকভাবে কোডিং পদ্ধতিতে মূল্যায়িত হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’’

এর আগে গত ২৯ জুন ‘‘রাবি সংস্কার আন্দোলন’’ ব্যানারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি সংগঠন ৯ দফা দাবি জানিয়ে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেছিলেন। ৯ দফার ভিতরে একটি দাবি ছিল, রোলবিহীন খাতা মূল্যায়ন করতে হবে।

তাদের অভিযোগ, শিক্ষকরা রোল নম্বর দেখে পরিচিত শিক্ষার্থীদের বেশি নম্বর দিয়ে থাকেন, যা বাকিদের প্রতি অবিচার। এছাড়াও অপছন্দের শিক্ষার্থীদের নম্বর কম দেয়। ফলে রোলবিহীন খাতা মূল্যায়নের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

   

About

Popular Links

x