Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

নোয়াখালীর চৌমুহনীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল

বিকেল পৌনে ৪টার দিকে তারা রেললাইন সড়ক থেকে মিছিল বের করেন

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৮:২৯ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী শহরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। নিজের ফেসবুক প্রোফাইলে ঝটিকা মিছিলটি লাইভ প্রচার করেন সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাব।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে তারা রেললাইন সড়ক থেকে মিছিল বের করেন।

জানা যায়, সন্ধ্যা ৭টা পর্যন্ত বেগমগঞ্জ থানার পুলিশ মিছিলে অংশগ্রহণকারী পাঁচজন নেতাকর্মীকে আটক করেছে।

জানা গেছে, বিকেলে পৌনে ৪টার দিকে উপজেলার চৌমুহনী রেলস্টেশন এলাকা থেকে মিছিলটি বের করা হয়। এতে ২৫ থেকে ৩০ জন কিশোর ও তরুণ অংশগ্রহণ করেন। মিছিলকারীদের হাতে “হটাও ইউনূস, বাঁচাও দেশ, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” লেখা ব্যানার ছিল।

জানতে চাইলে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান লিটন।

তিনি জানান, মিছিলকারীদের ধরতে তিনি নিজেই অভিযানে ব্যস্ত আছেন। ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, সবাই চিহ্নিত। গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।

   

About

Popular Links

x