Wednesday, July 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

বুধবার ব্যাংকে লেনদেন বন্ধ

ব্যাংক হলিডে উপলক্ষে পুঁজিবাজারও বন্ধ থাকবে

আপডেট : ৩০ জুন ২০২৬, ০১:১৪ পিএম

দেশের সব ব্যাংকে বুধবার (১ জুলাই) সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। একইসঙ্গে ‘ব্যাংক হলিডে’ উপলক্ষে এদিন দেশের প্রধান দুই শেয়ারবাজারও বন্ধ থাকবে।

এদিন ব্যাংকের কোনো শাখা থেকে টাকা জমা বা উত্তোলন করা যাবে না। বন্ধ থাকবে চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে অর্ডার, এটিএম ট্রানজেকশন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনসহ যাবতীয় কার্যক্রম।

তবে বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য ব্যাংকের প্রধান কার্যালয় ও কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। এসব অফিসে শুধুমাত্র প্রশাসনিক ও হিসাবসংক্রান্ত কার্যক্রম চলবে।

দেশের দুই স্টক এক্সচেঞ্জ-ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হবে না। শেয়ারবাজারের প্রায় সব লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে ব্যাংক বন্ধ থাকলে স্বাভাবিকভাবেই পুঁজিবাজারের কার্যক্রমও বন্ধ রাখা হয়।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, প্রতিবছর ১ জুলাই দেশের ব্যাংকখাতে অর্ধবার্ষিক সমাপনী হিসেবে ধরা হয়। এ সময় ব্যাংকগুলো ছয় মাসের হিসাব-নিকাশ মিলিয়ে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। এই কাজের সুবিধার্থে দিনটি ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়।

প্রসঙ্গত, প্রতিবছর ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের হিসাব শেষ করে বার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। তাই ওই দিনটিও ‘ব্যাংক হলিডে’ হিসেবে পালন করা হয়।

   

About

Popular Links

x