Thursday, July 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

জুলাইয়ে পেট্রোল-অকটেনের দাম নিয়ে যা জানা গেলো

দেশে জ্বালানি তেলের জুলাই মাসের দর জানিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৫:২২ পিএম

দেশে জুলাই মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা দর বহাল রাখা হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশের বাজারে পূর্বেই দামই রাখা হলো।

মঙ্গলবার (৩০ জুন) জ্বালানি তেলের জুলাই মাসের দর জানিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে, সর্বশেষ ৩১ মে ডিজেলের দাম অপরিবর্তিত রেখে কেরোসিন, পেট্রোল ও অকটেন লিটার প্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছিল।

বাংলাদেশ ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা’ অনুযায়ী প্রতিমাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে দাম সমন্বয় করার নিয়ম রয়েছে। গেজেট অনুযায়ী বিপিসি ও অন্যদের কমিশন অপরিবর্তিত থাকবে, শুধু আমদানি মূল্যের তারতম্য প্রতিমাসে কমবেশি হবে।

যদিও এপ্রিল মাসে বাজার উর্ধমুখী থাকলেও পুর্বের দর বহাল রেখেছিল সরকার। পরে মাসের ১৯ তারিখে দাম বাড়িয়ে দেওয়া হয়। এখন আবার কমলেও সে হারে কমাতে দেখা যাচ্ছে না।

এ বিষয়ে বিপিসি জানিয়েছে, গত কয়েক মাসে অনেক লোকসান হয়েছে। সেই ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার চেষ্টা চলছে। দাম কমতির দিকে থাকলে পরবর্তীতে বিবেচনায় নেওয়া হবে।

প্রসঙ্গত, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের সময়ে বিশ্বজুড়ে জ্বালানির সংকটের কারণে গত ১৯ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। তখন প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং অকটেন ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা করা হয়েছিল।

   

About

Popular Links

x