Tuesday, August 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম

শ‌নিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর করা হয়েছে  

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১১:৩২ এএম

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৫,৪৮২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

শ‌নিবার (২২ আগস্ট) সকাল ১০টা থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এ নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। যা গত শুক্রবার ছিল ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৩৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন থেকে বিক্রি হবে ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা।

​স্বর্ণের সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫,৪৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫,২৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪,৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩,৩৮৩ টাকা।

   

About

Popular Links

x